বিনোদনরাজ্যলাইফস্টাইলসাহিত্য সংস্কৃতিহাওড়া

বিশ্বতানের উদ্যোগে রাহুল দেব বর্মণ সন্ধ্যা

এই বাংলা 24:-ভারতীয় চলচ্চিত্রের অদ্বিতীয় সঙ্গীত সম্রাট রাহুল দেব বর্মণের বয়স এবছর ৮৫ বছরের জন্মদিন।১৯৬০-এর দশক থেকে ১৯৯৪ সালে তাঁর মৃত্যু পর্যন্ত তিনি ৩৩১ টি বলিউড ফিল্ম করেছেন – যা সম্ভবত নাগালের বাইরে এবং জনপ্রিয়তার ক্ষেত্রে অতুলনীয়।মহান ব্যক্তির জন্মবার্ষিকী উদযাপন করার জন্য,বাংলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী সংযুক্তা দে তার সঙ্গীত সংস্থা “বিশ্বতান”এর উদ্যোগে সালকিয়া সুইমিং অ্যাসোসিয়েশনের ভবনে রাহুল দেব বর্মণ সন্ধ্যা আয়োজন করা হয় যা একটি অবিশ্বাস্য জীবনী উদ্দীপনা এবং ভারতীয় সংস্কৃতির একটি অবিশ্বাস্য অবদান উদযাপন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, হাওড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজিত কুমার পাল, হাওড়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সৌরভ সিংহ,ড.নীলাদ্রি নারায়ণ বসু,শ্যাম মালহোত্রা সহ উত্তর হাওড়া শিল্পী সংস্থা,সালকিয়া কিশোর কুমার লাভার্স অ্যাসোসিয়েশন ও গীতাঞ্জলি।

সঙ্গীতের মুর্ছনায় আবেগতাড়িত করে তোলেন শাশ্বতী জানা,সুনীতা চৌধুরী,অভিনন্দন চক্রবর্তী,শর্মিষ্ঠা শীল,অরুণ দে, দেবলীনা মুখার্জি,রাজেশ রায়, মহম্মদ আলি সহ অনেকে।

বিধায়ক গৌতম চৌধুরী, সংযুক্তা দে র এই মহতী প্রয়াস ও কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য তার অবদানের ভূয়সী প্রশংসা করেন।

চিত্র:-অলোকদূত রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *