কলকাতাজাতীয়রাজনীতিরাজ্য

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের, এদিকে রাজ্যপাল কে সরাতে সক্রিয় শাসক বিরোধী দুই শিবির

এই বাংলা 24:-রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে উঠেছিল তাঁর বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের জেরে। তাঁর বিরুদ্ধে হওয়া তদন্তের জন্য তিনি সিপি ও ডিসি সেন্ট্রালকে সরানোর সুপারিশ করেছেন রাজ্যপাল। এনিয়ে তিনি চিঠি লিখেছেন কেন্দ্রের কর্মী ও প্রশিক্ষণ বিভাগকে। এবার খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই মানহানির মামলা করলেন সি ভি আনন্দ বোস। মামলা করা হল বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে। আগামিকাল এনিয়ে শুনানির সম্ভাবনা রয়েছে।

এদিকে তৃণমূল কংগ্রেসের সাথে রাজ্যপালের সম্পর্ক তিক্ততার পর্যায়ে পৌঁছে গেছে।তারা নানাভাবে কেন্দ্র কে রিপোর্ট দিয়েছে এবং তারাও সক্রিয় রাজ্যপাল কে সরানোর জন্য। এদিকে বঙ্গ বিজেপির (BJP) এক হেভিওয়েট নেতা নাকি এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পরিষ্কার জানিয়েছেন। লোকসভা নির্বাচনের আগে এবং পরে দু’বারই এই বিষয়ে জানানো হয়েছে তাঁকে। রাজ্যপালের অতিসক্রিয়তার ফলে খারাপ ছাড়া ভালো হচ্ছে না। এমনকি সাম্প্রতিক অতীতে তাঁর বিরুদ্ধে যেমন ধরণের অভিযোগ উঠেছে, তাতে গেরুয়া শিবির অস্বস্তিতে পড়েছে বলে খবর।লোকসভা নির্বাচনে ফল ঘোষণার পর জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান অনেকখানি পোক্ত হয়েছে। নানান কারণে গত কয়েকদিনে তাঁকে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রমুখ। অনেকের অনুমান, এটা কেন্দ্র-রাজ্যের বোঝাপড়ার একটা ইঙ্গিত হতে পারে।

আগামী ৩জুলাই সংসদের অধিবেশন শেষ হবে।তারপরে নর্থ ব্লক কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।কারণ শুধু মাত্র শাসক তৃণমূল কংগ্রেস নয়,রাজ্যের বিরোধী শিবির বিজেপির সিংহভাগ অংশ সিভি আনন্দ বোস কে চাইছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *