কালিয়াগঞ্জে ফুটপাত দখল মুক্ত অভিযানে নামলো কালিয়াগঞ্জ পুরসভা ও পুলিশ

এই বাংলা 24:- কালিয়াগঞ্জে ফুটপাত দখল মুক্ত অভিযানে নামলো কালিয়াগঞ্জ পুরসভা ও পুলিশ। এদিন দুপুরে মারোয়ারী পট্টি এলাকা থেকে শুরু হয় ফুটপাত দখল মুক্ত অভিযান। পুরপ্রধান রামনিবাস সাহা, উপ পুরপ্রধান ঈশ্বর রজক, পুর ফিনান্স অফিসার সমীর মণ্ডল সমেত কয়েকজন পুর কাউন্সিলর, পুর ইঞ্জিনিয়ার এবং আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে পুলিশ বাহিনী এই অভিযানে সামিল হয়েছিল। রাস্তার পাশে হাইড্রেনের স্ল্যাব দখল করে যে সমস্ত ব্যবসায়ী দোকানের পন্য সাজিয়ে রেখেছে বা দোকানঘরের চালা বৃদ্ধি করেছে। তাদের সর্তক করে বলা হয় অবিলম্বে সরকারি জায়গা দখল মুক্ত করতে বলা হয় নইলে আগামী দিনে পুরসভা ব্যবস্থা নেবে বলে জানায়।
