প্রকাশ্য দিবালোকে কাঞ্চনপুরে….

(চিত্র ত্রিপুরা রাজ্য, ইন্টারনেট থেকে সংগৃহীত)
এই বাংলা 24:-প্রকাশ্য দিবালোকে ছাত্রীকে গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে খুন। সঙ্গে খুনি নিজেও তার শ্বাসনালী ধারাল অস্ত্র দিয়ে কেটে আত্মহত্যা করলেন। ঘটনাটি ঘটেছে সোমবার। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর বাজারের প্রাণকেন্দ্রর পোস্ট অফিস রোডে।কাঞ্চনপুর মহকুমার গোপালপুর এলাকার বাসিন্দা বয়স ২৬ এর ঊর্ধ্বের এক যুবক কার্তিক নাথ আচমকা তানিয়া বড়ুয়াকে ছুরি দিয়ে আঘাত করেন। তানিয়ার বাড়ি কাঞ্চনপুর বাজার সংলগ্ন এলাকায়। কাঞ্চনপুর দ্বাদশমান বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল সে। গৃহশিক্ষকের বাড়িতে প্রাইভেট টিউশনে যাওয়ার পথে কিশোরীর উপর হামলা চালায় যুবক। কাঞ্চনপুর পোস্ট অফিসের পাশে কিশোরীর রাস্তা আগলে দাঁড়ান যুবক। সঙ্গে সঙ্গে ধারাল ছুরি দিয়ে কিশোরীকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সেই সময়েই ঘাতক যুবক নিজের গলায় ছুরি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন।
