উত্তর হাওড়া বিধানসভা অন্তর্গত সালকিয়া ১৫পল্লী অধিবাসী বৃন্দের দুর্গাপূজার শুভ উদ্বোধন হলো গতকাল মহাচতুর্থীর দিন

এই বাংলা 24:-উত্তর হাওড়া বিধানসভা অন্তর্গত সালকিয়া ১৫পল্লী অধিবাসী বৃন্দের দুর্গাপূজার শুভ উদ্বোধন হলো গতকাল মহাচতুর্থীর দিন। উদ্বোধন করেন বিধায়ক গৌতম চৌধুরী।




অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী অরিজিৎ বটব্যাল, প্রাক্তন পৌর প্রতিনিধি অনুপ চক্রবর্তী,মনজিৎ রাফেল,রাখাল চন্দ্র দাস, শিক্ষক অনিল কুমার গায়েন,বাণীব্রত কাড়ার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।



এদিন সংস্থার পক্ষ থেকে স্থানীয় প্রান্তিক মায়েদের হাতে আগাম শীতবস্ত্র হিসেবে শাল তুলে দেওয়া হয়।সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে প্রতি বছর এ ধরনের কর্মসূচি নেওয়া হয়,এ বছর শতাধিক মানুষের হাতে শাল তুলে দিতে সক্ষম হওয়া গেছে।


এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।অহনা ঘোষ,বুবুন ঘোষ,শিউলি গায়েন,সোনারিকা সিনহা,সুব্রত মুখোপাধ্যায় সহ বহু জন নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অতনু ঘোষ ও অরুনাভ গায়েন।
চিত্র:-দুরন্ত নাহা
