কলকাতাজেলারাজ্যসাহিত্য সংস্কৃতি

হরি হে জগবন্ধু ,তুমি আমারো বন্ধু,জগতের‌ও বন্ধু

এই বাংলা 24:- তিনি সকলের বন্ধু,তিনি চির সখা।তিনি বলেছেন তাকে বন্ধু হিসেবে দেখতে।বন্ধুত্বের মাঝে জাত ধর্ম আর্থিক ক্ষমতা যে কিছুই নয় তার প্রমাণ স্বয়ং তিনি।কখনো হতদরিদ্র সুদামার পা ধুয়ে দিচ্ছেন,কখনো বাল্য সখি দ্রোপৌদির লজ্জা নিবারণের জন্য শাড়ি জোগাড় দিচ্ছেন।কখনো অর্জুন কে বোঝাচ্ছেন কেনো এটা ধর্ম যুদ্ধ।রণভূমে অর্জুন কে প্রতি মুহূর্তে রক্ষা করেছেন,যা একজন সখা করে থাকে।

পৃথিবীর একটা গাছের পাতা তার ইচ্ছা ছাড়া বাতাস দেয়না,সেই জগবন্ধুর তো সমগ্র জীবজগত আপন।কারণ তিনি সকলের বন্ধু, এমনকি অবলা জীবদের অবধি। আজকের এই রূঢ় সমাজ ব্যবস্থায় যেখানে প্রতিনিয়ত দেখা যায় অবলা জীবদের প্রতি অকথ্য অত্যাচার হচ্ছে,সেই সময় তিনি দুষ্টের দমন করতে পাঠিয়ে দেন এমন কিছু মানুষদের যারা এই অবলাদের বন্ধু, ঠিক জগবন্ধুর প্রতিভূ।তাই আজ সোনারপুরের বাসিন্দা নিবেদিতা সরকারের সামাজিক মাধ্যমে একটি ভিডিও মন ছুঁয়ে গেলো নেটিজেনদের। ভিডিও তে দেখা যাচ্ছে একটি ছোট সারমেয়, জগবন্ধুর রথের রশি টান দিচ্ছে খুব আনন্দে।যেনো নিজের বন্ধু কে নিয়ে আনন্দে মাতোয়ারা এই ছোট সারমেয় টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *