কলকাতাজাতীয়জেলারাজনীতিরাজ্য

একুশের মঞ্চে বিজেপি কে কটাক্ষ অভিষেকের

এই বাংলা 24:-আজ একুশে জুলাই শহীদ স্মরণে এসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বক্তব্য রাখতে গিয়ে মানুষকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন‘‘এই ধর্মতলায় বলেছিল অমিত শাহ, ভাগ মমতা ভাগ। কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছে৷ বুক চিতিয়ে লড়তে বলেছিলাম। বাকিটা আমি বুঝে নেব বলেছিলাম৷ বিজেপি গরীব মানুষের টাকা বন্ধ করেছিল। আবাসের টাকা, রাস্তার টাকা, জলের টাকা বন্ধ করেছে। মানুষ তাদের উচিত শিক্ষা দিয়ে বন্ধ করেছে৷এরা বলেছিল ইডি, সিবিআই স্ক্রু ডাইভার দেবে। আর মানুষের হাতে স্কু-ডাইভার জবাব দিয়েছে৷’’বিজেপি-কে কটাক্ষ করে অভিষেকের মন্তব্য, ‘‘বাংলা বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকে দিয়েছে। বলেছিল ৪০০ পার। মানুষ তাদের ২৪০ আটকে দিয়েছে৷ বিজেপির কাছে সব আছে, ইডি সিবিআই আছে। টাকা আছে। পেশীশক্তি আছে। তৃণমূলের কাছে জনগণ আছে। জনগণের ময়দানে লড়াই হোক।’’তিনি এও বলেন‘‘আপনারা দলকে জয় এনে দিয়েছেন। লক্ষ লক্ষ মানুষকে বিজেপি কিনতে পারবে না। আপনারা বুথ সুনিশ্চিত করেছেন। ৩১ ডিসেম্বর মধ্যে আবাসের টাকা দেবে আমাদের সরকার।’’এদিন অভিষেক এর সাথে অভিযোগ করে বলেন, ‘‘যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। তথাকথিত এসএসসি কেলেঙ্কারি এর নাম করে পার্থ চ্যাটার্জিকে গ্রেফতার করে, তাহলে সারা ভারতে বড়ো কেলেঙ্কারি নিট প্রশ্ন নিয়ে কেন ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করা হবে না?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *