কলকাতাজাতীয়জেলারাজনীতিরাজ্য

এক আকেলি লড় যায়েগি,জিতেগি ঔর বড় যায়েগি:-অখিলেশ যাদব

এই বাংলা 24:-একুশের মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব এলেন। উল্লেখ্য অনন্ত আম্বানির বিয়েতে অখিলেশের সাথে মুখোমুখি তে মমতা বন্দ্যোপাধ্যায় কে আমন্ত্রণ জানিয়েছিলেন একুশে জুলাইয়ের মঞ্চে আসার। মমতার কথা রাখতে আজ একুশের মঞ্চে অখিলেশ যাদব এলেন।এসে আপ্লুত হয়ে ভাষণ দিতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। অখিলেশ যাদব তার বক্তব্যে জানালেন,কর্মীরাই পার্টির সম্পদ। মমতা তাঁর দলের কর্মীদের কতটা সম্মান করেন, এটাই মনে করায় আজকের দিন।অখিলেশ মমতাকে শ্রদ্ধা জানিয়ে বলেন, “মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে এসেছি। এসে দেখছি এত মানুষ! দলনেত্রীকে অসংখ্য ধন্যবাদ আমায় আমন্ত্রণ জানানোর জন্য। উপস্থিত তৃণমূল নেতারা, এবং সমস্ত কর্মী সমর্থক ও সাধারণ মানুষকে আমার শুভেচ্ছা। যাঁরা শহিদ হয়েছেন তাঁদের স্মরণে শ্রদ্ধা জানাই। দুঃখে চোখের জলে ভাসলে হবে না, আমাদের মাথা উঁচু করে রাখতে হবে। সব পার্টির এমন সৌভাগ্য হয় না এমন প্রাণ উৎসর্গ করা কর্মী মেলে না। দলের জন্য প্রাণ দিতে পারেন এমন কর্মী সব দল পায় না। এ হল দিদির সৌভাগ্য। কর্মীরাই ভিত্তি দলের।”মমতার সেই সব দিন কাছ থেকে দেখেছিলেন বলে জানান অখিলেশ। তাই মমতার ক্ষমতা সম্পর্কে তিনি সচেতন। দলের সবাইকে উদ্দেশ্য করে বলেন, “আপনাদের গর্ব করার মতো নেত্রী”।এর সাথে অখিলেশ ঘোষণা করেন এই কেন্দ্রীয় সরকার বেশিদিন টিকবেনা। এমনকি তিনি তিন মাসের এক ধাঁধা শুনিয়ে গেলেন অখিলেশ।এর পরই অখিলেশ দিল্লির ষড়যন্ত্রের কথায় চলে যান। জানান, সাম্প্রদায়িক রাজনীতি চলছে। ষড়যন্ত্র চলছে তৃণমূলকে সরানোর। কিন্তু তাঁর বিশ্বাস, মমতার ক্ষমতা আছে আটকানোর।এর সাথে অখিলেশ যাদব স্মৃতিচারণ করে বলেন যে,২০২১ সালে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় কে ষড়যন্ত্র করে তার পায়ে আঘাত করা হয়েছিল, কিন্তু ভাঙ্গা পায়ে প্ল্যাস্টার নিয়ে সর্বত্র প্রচার করেছিলেন,সেই সময় একটা কথা তিনি বলেছিলেন সেটার পুনরাবৃত্তি করলেন আজ “এক আকেলি লড় যায়েগি,জিতেগি ঔর বড় যায়েগি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *