জেলালাইফস্টাইলসাহিত্য সংস্কৃতিহাওড়া

সঙ্গীত শিল্পী স্বপ্না দত্তের হাওড়া সপ্তক এর বার্ষিক সঙ্গীতানুষ্ঠান

এই বাংলা 24 :-সঙ্গীত শিল্পী স্বপ্না দত্তের হাওড়া সপ্তক এর বার্ষিক সঙ্গীতানুষ্ঠান গত ৮ জুন সালকিয়া বড় বাগান শিব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া প্রেস ক্লাবের সহ সভাপতি শৈবাল বসু, সাধারণ সম্পাদক সুজিত কুমার পাল ও যুগ্ম সম্পাদক সৌরভ সিংহ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী মঞ্জুশ্রী বল।

উক্ত সভায় প্রায় পঞ্চাশ জন ছাত্র ছাত্রী সঙ্গীত পরিবেশন করেন। এবছর সঙ্গীত সম্রাট সলিল চৌধুরীর জন্মশতবর্ষ,সেই উপলক্ষে এদিনের সন্ধ্যা ছিল সলিল ময়।সলিল চৌধুরীর মনমাতানো সুরে সমগ্র সন্ধ্যা অতিবাহিত হয়।

উল্লেখ্য এদিন বঙ্গীয় সঙ্গীত পরিষদের বার্ষিক পরীক্ষার ফলাফল মার্কশিট প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনন্যা বন্দ্যোপাধ্যায় সহযোগিতায় ছিলেন স্বাগতা দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *